Monday, July 11, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১১-৭-১৬


১০ জুলাই ২০১৬ তারিখ দুপুর ১ টা ৩০ মিনিট হতে ১ টা ৫০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/২-এস এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নবদূর্গাপুর নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নোনাগঞ্জ কোম্পানীর কোম্পানী কমান্ডার এসি রবিন্দ্র সিংহ। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment