Monday, July 11, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ১১-৭-১৬


অদ্য ১০ জুলাই ২০১৬ তারিখ দুপুর ১ টা ৩০ মিনিট হতে ০২ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপি‌র দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শফিউল আলম, কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন এবং প্রাক্তন মেম্বার মোঃ রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment