Tuesday, July 5, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ০৫ জুলাই ২০১৬



১।      অদ্য ০৫ জুলাই ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়ালপাড়া মোড় নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন নতুনপাড়া বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ এবং ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইমাদ হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


২।      অদ্য ০৫ জুলাই ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাট বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুর রহিম এবং  ইমাম সরিষাঘাট বাজার জামে মসজিদের ইমাম মোঃ মাসুদ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment