Wednesday, August 31, 2016

ইছামতি নদীতে ভাসমান অজ্ঞাত মৃতদেহ প্রসংগে ৩১ আগস্ট ২০১৬



গত ৩০ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপি কর্তৃক স্থানীয় জনসাধারনের মাধ্যমে জানতে পারে যে, বাঘাডংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিলার নম্বর ৬০/৭৮-আর এর নিকট  ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর নামক স্থানের ইছামতি নদী সংলগ্ন আর্ন্তজাতিক সীমারেখা বরাবর  একটি অজ্ঞাত মৃত দেহ ভেসে যাচ্ছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বাঘাডাংগা বিওপির টহল দল উল্লেখিত স্থানে গমন করতঃ দেখতে পায় যে একটি কলা গাছের সাথে একজন  পুরুষের গলিত মৃত দেহ, যার শরীরে ধুতি পরিহিত এবং শরীরের অংশ বিশেষ পোড়া। তাৎক্ষনিকভাবে বিজিবি টহল দলের আহবানে ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর রামনগর ক্যাম্পের সাথে গত ৩০ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকা হতে ১৪৩০ (বিএসটি) ঘটিকা পর্যন্ত বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি বিওপি কমান্ডার বিএসএফ এর ক্যাম্প কমান্ডারকে উল্লেখিত ভাসমান মৃতদেহটি গ্রহন করার জন্য অনুরোধ করলে বিএসএফ এর ক্যাম্প কমান্ডার অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+ কর্তৃক ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে বিএসএফ জানায় মৃত দেহটি ভারতীয় পুলিশ কর্তৃক উল্লেখিত স্থান হতে নিয়ে যাবে । অদ্য ৩১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় গতকালের ভাসমান অবস্থান হতে আনুমানিক ৮/১০ কিঃ মিঃ ভাটিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুদাপাড়া নামক স্থান হতে পিলার নং ৬০/৩৫-আর এর নিকট ভারতের অভ্যন্তর হতে ভারতীয় পুলিশ কর্তৃক মৃতদেহটি নিয়ে যায় |

Tuesday, August 30, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ৩০ আগস্ট ২০১৬


অদ্য ৩০ আগস্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪টা ৩০ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজর নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আইযুব আলী এবং শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রহিম, শ্রীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফি খান । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ৩০ আগষ্ট ২০১৬


অদ্য ৩০ আগষ্ট ২০১৬ তারিখ রাত ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির টহল  কমান্ডার  নায়েব সুবেদার আব্দুল মাবুদ এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার চুলকানির খালের মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। উক্ত মদ চোরাচালানের সাথে জড়িত থাকায় পলাতক আসামী হিসাবে ১। মোঃ রুবেল (২২), পিতা: জব্বার মন্ডল, গ্রাম: কুসুমপুর, ২। মোঃ হেলাল (২৪), পিতা: হাসানুল হক মন্ডল, গ্রাম: স্বরুপপুর, উভয়ের পোষ্ট: কুসুমপুর,  থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Monday, August 29, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৯ আগষ্ট ২০১৬


গত ২৮ আগষ্ট ২০১৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নতুনপাড়া বিওপির টহল  কমান্ডার  নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আম বাগান হতে ভারতীয় মদ ২৪ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদ চুয়াডাংগা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Sunday, August 28, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ২৮ আগস্ট ২০১৬



অদ্য ২৮ আগস্ট ২০১৬ তারিখ বিকাল ৫টা হতে ৫ টা ৩০ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মুর্তুজা আলম এবং ৪ নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইসরাফিল হক, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকালী শিক্ষক মোঃ হারুন অর-রশিদ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অদ্য ২৮ আগস্ট ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪ টা ৩০ মিনিট  পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা মোড় নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ ভূইয়া এবং ৬ নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ নাসির উদ্দিন,জিন্নাহ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।