অদ্য ৭ জুলাই ২০১৬ তারিখ ১২ টা হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মহেশপুর উপজেলা পরিষদে নারী/শিশু পাচার,
মাদকদ্রব্যের কুফল ও মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত
অতিক্রম, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা রোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, উপ-মহাপরিচালক, সেক্টর
কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ
তাজুল ইসলাম, পরিচালক, জনাব মো: মাহবুব আলম, জেলা প্রশাসক, ঝিনাইদহ, মহেশপুর
উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব
মোঃ আমিনুল ইসলাম এবং মহেশপুর পৌরসভা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ খান । এছাড়াও
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গসহ ২০০ জন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment