গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আওতাধীন বিওপি সমূহ কর্তৃক বিভিন্ন সময় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরূর আনুমানিক মূল্য-১২,৫০,০০০/- (বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরুগুলো গত ১২ আগষ্ট ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
০৮ আগষ্ট ২০১৬ তারিখ দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন সদর হতে হাবিলদার মোঃ ওয়ারেছ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ মোড় হতে ভারতীয় বাইসাইকেল ১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় বাইসাইকেল এর আনুমানিক মূল্য-৮,০০০/- ( আট হাজার ) টাকা মাত্র। আটককৃত বাইসাইকেল গত ১২ আগষ্ট ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
আটককৃত গরু ও বাইসাইকেল এর সর্বমোট আনুমানিক মুল্য ১২,৫৮,০০০/- ( বার লক্ষ আটান্ন হাজার টাকা)

No comments:
Post a Comment