অদ্য ১৬ আগষ্ট ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সয়ম ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লড়াইঘাট সীমান্তে বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল
হাকিম (২৭), পিতা- নুরুল আমীন সরদার,
গ্রাম-লড়াইঘাট, পোঃ-শ্যামকুড়, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহসহ আরও ১০/১২ জন
বাংলাদেশী নাগরিক ভারত হতে গরু আনার উদ্দেশ্যে অবৈধভাবে মেইন পিলার ৬০/১৪৩-আর এর
নিকট শূন্য রেখা থেকে প্রায় ০১ কি: মি: ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে প্রতিপক্ষ ৯
ব্যাটালিয়ন বিএসএফ এর সুটিপুর বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক উক্ত ব্যক্তিদের ফায়ার
করা হয়। উক্ত ফায়ারে বর্নিত ব্যক্তির পশ্চাদদেশ আঘাত প্রাপ্ত হয়। উক্ত আঘাত
প্রাপ্ত ব্যক্তিকে তার সহযোগীরা দ্রুত নিয়ে বাংলাদেশে আগমন করে এবং চিকিৎসার জন্য
যশোর সদর হাসপাতালে ভর্তি করে বলে জানা যায়। এ ব্যাপারে ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানী কর্তৃক তাৎক্ষনিক প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ
এর কোম্পানীর সাথে কোম্পানীর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে জোড়
প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহনের
জন্য অনুরোধ করা হয়েছে । তবে তাৎক্ষনিক প্রতিউত্তরে বিএসএফ এর পক্ষ থেকে ঘটনার
সত্যতা স্বীকার করা হয়নি। এ ব্যাপারে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক প্রতিপক্ষ
৯ ব্যাটালিয়ন বিএসএফ কে অতি শিঘ্রই তদন্ত করত: শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ
করা এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হচ্ছে।
No comments:
Post a Comment