গত ১৮ আগষ্ট ২০১৬ তারিখ বিকাল ৫ টা হতে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সদরপাড়া নামক স্থানে নারী
ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ,
অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন নতুনপাড়া বিওপির বিওপি কমান্ডার
নাঃ সুবেদার মোঃ মাহবুবুর রহমান
এবং সদরপাড়া মসজিদের ইমাম মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment