অদ্য ৩১ ডিসেম্বর ২০১৬
তারিখ রাত ১২ টা ৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহল কমান্ডার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার
জেটকী পোতা গ্রামের মধ্য হতে ১৯ পিচ ভারতীয় ইয়াবা ও ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ ধৃত
আসামী (মোঃ লাভলু মিয়া(৩৫), পিতা-মৃতঃ-মনসুর আলী, গ্রামঃ- জেটকী পোতা,
পোষ্টঃ-জিন্নানগর, থানাঃ-মহেশপুর ও জেলাঃ-ঝিনাইদহ) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয়
ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য-১২,১৭৫/-(বার হাজার একশত পঁচাত্তর) টাকা মাত্র।
Saturday, December 31, 2016
Friday, December 30, 2016
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ৩০ ডিসেম্বর ২০১৬
গত ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল ১১ টায় ১০ মিনিট
এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির
টহল কমান্ডার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্য হতে ২০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৩০,০০০/-(ত্রিশ
হাজার) টাকা মাত্র।
Tuesday, December 27, 2016
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৭ ডিসেম্বর ২০১৬
অদ্য ২৭ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল ১০ টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির টহল কমান্ডার
এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্য হতে ৫০ বোতল ভারতীয়
মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৭৫,০০০/-(পচাত্তর হাজার)
টাকা মাত্র।
Sunday, December 25, 2016
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ সৌজনমূলক পতাকা বৈঠক তারিখ ২৫ ডিসেম্বর ২০১৬
অদ্য ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট হতে ৫টা পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট ভারতের অভ্যন্তরে গেদে নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার
পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আমির মজিদ এবং ৫৮
বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী
মহেন্দ্র কুমার। উক্ত পতাকা বৈঠকে ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে
যাতে না আসে এ ব্যাপারে বিএসএফ এর সহযোগীতা কামনা করা হয়েছে, সীমান্তে বাংলাদেশী
নাগরিক হত্যা বন্ধ, অবৈধভাবে বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে
ব্যাপারে গুরুত্বারোপসহ আলোচনা করা হয়। এছাড়াও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর
মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়, শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয়
পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
Saturday, December 24, 2016
Friday, December 23, 2016
Subscribe to:
Posts (Atom)




