Sunday, July 30, 2017

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদী পশু চোরাচালান ও সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা ৩০ জুলাই ২০১৭



অদ্য ৩০ জুলাই ২০১৭ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিট হতে ৬টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লেঃ কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি, পরিচালক, অধিনায়ক,  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বাঘাডাংগা কোম্পানীর কোম্পানী কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আবু তাহের, ৬ নং নেপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল আলম মৃধা, ৭ নং কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান বিএম সেলিম রেজা, খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মোঃ আমিনুর রহমান প্রধান শিক্ষক বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০-৩৫০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে যেতে না পারে সে ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়। এছাড়াও সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সহায়তা করার জন্য আহবান করেন।

Friday, July 21, 2017

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২১ জুলাই ২০১৭



সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২১ জুলাই ২০১৭ তারিখ সন্ধ্যা ৬টা ৩০মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিলন মিয়া এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার পিলার নম্বর ৬৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর আম বাগান নামক স্থান হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।