অদ্য ৩০ মে ২০১৬ তারিখ রাত ৪ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মতুর্জা আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পিপুল
বাড়ীয়া মাঠ হতে ভারতীয় মদ ১৫ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক
মূল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত)
টাকা মাত্র। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে
জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
Monday, May 30, 2016
Sunday, May 29, 2016
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৯ মে ২০১৬
অদ্য ২৯ মে ২০১৬ তারিখ রাত ৩:৪৫ ঘটিকার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ এর
নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর মাঠ হতে ভারতীয় ফেন্সিডিল ১১
বোতল, মোবাইল ফোন ১টি (পুরাতন), গ্রামীন সিম কার্ড ১টি সহ একজন আসামীকে আটক করতে সক্ষম
হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫,৬৫০/-
(পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত আসামী মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং আটককৃত মালামাল মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
বিওপি/কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২৯ মে ২০১৬
অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ৯ টা ৩০মিনিট হতে ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৬১/৭ এস এর নিকট চুয়ডাংগা জেলার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ
পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে
উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ১১ টা হতে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৪০ আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার
লড়াইঘাট নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ
পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে
উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২৯ মে ২০১৬
অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ০৮ টা হতে ০৮ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সদরপাড়া চৌরাস্তার মোড় নামক স্থানে
নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক
দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম
প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুনপাড়া বিওপির বিওপি কমান্ডার, নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক, নতুনপাড়া জামে মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Subscribe to:
Posts (Atom)



