১। অদ্য ০১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ১২ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ
এর বাঘাডাঙ্গা বিওপির টহল দল নায়েব সুবেদার মো: নিজাম
উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্য হতে ২৫ (পচিশ)
বোতল ভারতীয় মদ ও ০১টি প্লাস্টিকের বস্তা আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদ ও
প্লাস্টিকের বস্তার আনুমানিক মূল্য ৩৭,৫১০/- (সাতত্রিশ হাজার) টাকা মাত্র।
২। এছাড়াও
অদ্য ভোর আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় অত্র ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির
টহল দল হাবিলদার মো: ইদ্রিস আলী এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর
মাঠের মধ্য হতে ১২ (বার) বোতল ভারতীয় মদ ও ০১টি প্লাস্টিকের বস্তা আটক করতে সক্ষম
হয়।আটককৃত ভারতীয় মদ ও প্লাষ্টিকের বস্তার আনুমানিক মূল্য ১৮,০১০/- (আঠার হাজার দশ)
টাকা মাত্র।


No comments:
Post a Comment