অদ্য ০৯-১২০১৫ তারিখ কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নবনির্মিত বিভিন্ন ভবন পরিদর্শন করেন এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম জি+ অধিনায়ক ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন , মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক(অপারেশন), সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া।
Monday, November 9, 2015
Tuesday, November 3, 2015
বিজিবি মহাপরিচালক কর্তৃক নব সৃজিত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন
মেজর
জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিএসসি, জি মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ অদ্য
১ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০৪০ ঘটিকায় কুষ্টিয়া সেক্টরের আওতাধিন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগার
সার্বিক ব্যবস্থাপনায় পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে নবসৃজিত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
শুভ উদ্বোধন ঘোষনা করেন। প্যারেড কমান্ডার মেজর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের একটি চৌকষ দল মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন বর্ডার গার্ড ব্যাংলাদেশ, দক্ষিন পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল
হ্লা হেন মং, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ খলিলুর রহমান পিএসসি, লেঃ
কর্ণেল এস এম মনিরুজ্জানমান, বিজিবিএম, পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা,
লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, পিবিজিএম, অপারেশন অফিসার, যশোর রিজিয়ন, লেঃ কর্নেল মুজিবুল
হক সিকদার, এসি, পরিচালক, ব্যুরো চীফ, যশোর, লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ জি+, পরিচালক
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক, বিজিবি
কুষ্টিয়া, মেজর মোঃ আনোয়ার জাহিদ, অতিরিক্ত পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা,
মাহফুজুর রহমান মনজু, প্রশাসক জেলা পরিষদ, চুয়াডাংগা, মোঃ রশিদুল হাসান, পুলিশ সুপার,
চুয়াডাংগা, ডাঃ মোঃ আজিজুল ইসলাম, সিভিল সার্জন চুয়াডাংগা, আনজুমান আরা, অতিরিক্ত জেলা
প্রশাসক চুয়াডাংগা, মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী সওজ, চুয়াডাংগা, ঝিনাইদহ
জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এ্যাডঃ আব্দুল ওয়াহেদ
জোয়ার্দ্দার, প্রশাসক জেলা পরিষদ, ঝিনাইদহ এবং সরদার আল আমিন, জেনারেল সেক্রেটারী,
চুয়াডাংগা প্রেস ক্লাব। এছাড়াও চুয়াডাংগা ও ঝিনাইদহ জেলার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
এবং বিভিন্ন খ্যাতনামা প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের
পর মহাপরিচালক মহোদয়ের সাথে প্যারেডদলের আলোকচিত্র গ্রহন, চা চক্র, সংবাদ সম্মেলন,
মহাপরিচালকের দরবার এবং প্রীতিভোজ এর আয়োজন করা হয়। পরবর্তীতে মহাপরিচালক মহোদয় নবসৃজিত
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঝিনাইদহ এর নব নির্মিত অবকাঠামো সমূহ পরিদর্শন শেষে ১৫১৫
ঘটিকায় যশোর রিজিয়নের উদ্দেশ্যে গমন করেন ।
Subscribe to:
Posts (Atom)
