Friday, August 11, 2017

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদী পশু চোরাচালান ও সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা তারিখ ১১ আগস্ট ২০১৭



অদ্য ১১ আগস্ট ২০১৭ তারিখ বিকাল ৫টা ১৫ মিনিট হতে ৬টা ১০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর  উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেঁটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেজর মোঃ জসিমউদ্দিন, উপ-অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, ০৪ নং সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ, গয়েশপুর উচ্চ  বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০-৩০০ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে যেতে না পারে সে ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।