Monday, October 24, 2016

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৪ অক্টোবর ২০১৬


অদ্য ২৪ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৩৪৫ ঘটিকার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট ভারতীয় গরু ব্যবসায়ীর যোগসাজসে কাঁটা তারের বেড়া কেটে কিছু বাংলাদেশী গরু ব্যবসায়ী গরু আনার সময় বিএসএফ জওয়ান কর্তৃক বাধা প্রাপ্ত হলে ধারালো দা দ্বারা আঘাত করে, বিএসএফ জওয়ানও তাদের উদ্দেশ্যে দুই রাউন্ড ফায়ার করলেও কোন হতাহত হয়নি । এ ব্যাপারে প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর বর্ণবাড়ীয়া বিএসএফ ক্যাম্পের আহব্বানে অদ্য সকাল ১১টা হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । পরবর্তীতে অদ্য বিকাল ৪টা হতে ৫টা ১০ মিনিট পর্যন্ত মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট ভারতের অভ্যন্তরে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী এস বি মুখার্জী । উভয় দেশের কমান্ডিং অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিএসএফ কর্তৃক জানানো হয় উল্লেখিত ঘটনার সাথে ০৭ জন বাংলাদেশী নাগরিক জড়িত রয়েছে ।এখানে উল্লেখ্য গোপন তথ্য অনুযায়ী জানা যায় যে, উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা সকলেই ভারতীয় গরু ব্যবসায়ী। পরিশেষে সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সম্পন্ন হয়।

Thursday, October 20, 2016

গয়েশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক এর মতবিনিময় সভায় অংশ গ্রহন ২০ অক্টোবর ২০১৬



৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অদ্য  ২০ অক্টোবর ২০১৬ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জসিম উদ্দিন ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও বর্ণিত সভায় স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ  স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Tuesday, October 18, 2016

অবৈধভাবে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক এবং থানায় সোপর্দ ১৮ অক্টোবর ২০১৬


মোঃ মইনুদ্দিন (২০), পিতা- মোঃ জয়নাল, গ্রাম-শ্যামকুড় পশ্চিম পাড়া, পোষ্ট- শ্যামকুড়, থানা- মহেশপুর ও জেলা- ঝিনাইদহ গত ১৬ অক্টোবর ২০১৬ তারিখ ২০০০ ঘটিকায় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে কিছু রাখাল ও গরু ব্যবসায়ীর সাথে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফ ফায়ার করলে উপরে বর্নিত ব্যক্তি গুলিবিদ্ধ হলেও পালিয়ে আসতে সক্ষম হয় এবং পরবর্তীতে চিকিৎসার জন্য কোঁটচাদপুর থানাধীন সামস উদ্দিন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে ভর্তি হয়। বিশ্বস্ত সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে, অদ্য ১৮ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের টহল দল উক্ত ব্যক্তিকে উল্লেখিত হাসপাতাল হতে আটক করে। বর্ণিত ধৃত ও ০৪ (চার) জন পলাতক আসামীর বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১ (সি) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে, যার মামলা নং-১৯ তারিখ ১৮ অক্টোবর ২০১৬।

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১৮ অক্টোবর ২০১৬


গত ১৭ অক্টোবর ২০১৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নতুনপাড়া বিওপির টহল কমান্ডার এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া আম বাগান হতে ভারতীয় মদ ০৮ বোতল, স্যামসং মোবাইল ১টি, ভারতীয় সিম কার্ড ১টি ও বাংলাদেশী সিম কার্ড ২টি আটক করতে সক্ষম হয়। আটককৃত  ভারতীয় মদ, মোবাইল , সিম কার্ড  চুয়াডাংগা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করাকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধভাবে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক এবং থানায় সোপর্দ ১৭ অক্টোবর ২০১৬



অদ্য ১৭ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬টার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/-আর এর নিকট চাপাতলা নামক স্থানে দিয়ে অবৈধভাবে ভারত হতে গরু আনার উদ্দেশ্যে শুন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করায় নিম্নবর্ণিত ০৫ (পাঁচ) জন বাংলাদেশী নাগরিককে ( মোঃ রকিবুল মিয়া (২৫), পিতা-আবু সুলতান ২ মোঃ আকবর আলী (২৫), পিতা-ইদ্রিস আলী, মোঃ তারিকুল ইসলাম (১৭), পিতা-মোঃ দুলাল মিয়া মোঃ আইয়ুব আলী (১৭), পিতা- রেজাউল করিম মোঃ আক্তারুজ্জামান (১৭), পিতা- মোঃ কালাম হোসেন, গ্রাম- শ্রীনাথপুর, পোষ্ট- গুরুদহ, সকলের থানা- মহেশপুর জেলা-ঝিনাইদহ) কুসুমপুর বিওপির টহলদল কর্তৃক আটক  করে । উল্লেখ্য যে, বর্ণিত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভিসা ও পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইন- ১৯৭৩ এর ১১ () (গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।