Wednesday, October 5, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ০৫ অক্টোবর ২০১৬

গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আওতাধীন বিওপি সমূহ কর্তৃক বিভিন্ন সময় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু ও ০২টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু ও মোবাইল সেট এর আনুমানিক মূল্য-৪,২৭,০০০/- (চার লক্ষ সাতাশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরুগুলো ও মোবাইল সেট অদ্য ০৫ অক্টোবর ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
অদ্য ৫ অক্টোবর ২০১৬ তারিখ রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহা পাড়া উত্তর মাঠ হতে ভারতীয় মদ ৪০ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মদ ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment