৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৭নং
কাজীর বেড় ইউপি কার্যলায়ে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও
শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অদ্য ১১ অক্টোবর ২০১৬ তারিখ সকাল ১০টা ৩০মিনিট হতে
১২টা ২৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র ব্যাটালিয়নের
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জসিম উদ্দিন, সামন্তা বিওপির বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ নাজমুল হক, ৭নং কাজীর বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম সেলিম রেজা,৮নং
বাসবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ নওশের আলী ও ৭ নং কাজীর বেড় ইউনিয়নের
মেম্বারগন । এছাড়াও বর্ণিত সভায় স্থানীয় জনসাধারণ উপস্থিত
ছিলেন।
No comments:
Post a Comment