অদ্য ০৬ অক্টোবর
২০১৬ তারিখ সকাল ১১টা
হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত অত্র
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/২-এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার কুলোপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে সৌজন্যমুলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্বদেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর
কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শওকত আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিপক কুমার । উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে তাঁর কাঁটার বেড়া না কাঁটা, সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা
সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment