মোঃ মইনুদ্দিন (২০), পিতা- মোঃ জয়নাল, গ্রাম-শ্যামকুড় পশ্চিম পাড়া, পোষ্ট- শ্যামকুড়,
থানা- মহেশপুর ও জেলা- ঝিনাইদহ গত ১৬ অক্টোবর ২০১৬ তারিখ ২০০০ ঘটিকায় অবৈধভাবে গরু
আনার উদ্দেশ্যে কিছু রাখাল ও গরু ব্যবসায়ীর সাথে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময়
বিএসএফ ফায়ার করলে উপরে বর্নিত ব্যক্তি গুলিবিদ্ধ হলেও পালিয়ে আসতে সক্ষম হয় এবং পরবর্তীতে
চিকিৎসার জন্য কোঁটচাদপুর থানাধীন সামস উদ্দিন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক
সেন্টারে ভর্তি হয়। বিশ্বস্ত সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে, অদ্য ১৮ অক্টোবর ২০১৬ তারিখ
আনুমানিক ১১৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের টহল দল উক্ত ব্যক্তিকে উল্লেখিত হাসপাতাল হতে
আটক করে। বর্ণিত ধৃত ও ০৪ (চার) জন পলাতক আসামীর বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে
ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১ (সি) ধারায় মহেশপুর
থানায় মামলা করা হয়েছে, যার মামলা নং-১৯ তারিখ ১৮ অক্টোবর ২০১৬।

No comments:
Post a Comment