Tuesday, October 4, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ০৪ অক্টোবর ২০১৬

গত ৩ অক্টোবর ২০১৬ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল মিয়া এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া বাঁশ ঝারের মধ্য হতে ভারতীয় ফেন্সিডিল ৩৫ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল চুয়াডাংগা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অদ্য ৪ অক্টোবর ২০১৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর মেদেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহর নগর আম বাগানের মধ্য হতে ভারতীয় ফেন্সিডিল ৫৯ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল চুয়াডাংগা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


No comments:

Post a Comment