Monday, October 24, 2016

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৪ অক্টোবর ২০১৬


অদ্য ২৪ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৩৪৫ ঘটিকার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট ভারতীয় গরু ব্যবসায়ীর যোগসাজসে কাঁটা তারের বেড়া কেটে কিছু বাংলাদেশী গরু ব্যবসায়ী গরু আনার সময় বিএসএফ জওয়ান কর্তৃক বাধা প্রাপ্ত হলে ধারালো দা দ্বারা আঘাত করে, বিএসএফ জওয়ানও তাদের উদ্দেশ্যে দুই রাউন্ড ফায়ার করলেও কোন হতাহত হয়নি । এ ব্যাপারে প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর বর্ণবাড়ীয়া বিএসএফ ক্যাম্পের আহব্বানে অদ্য সকাল ১১টা হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । পরবর্তীতে অদ্য বিকাল ৪টা হতে ৫টা ১০ মিনিট পর্যন্ত মেইন পিলার ৬০/৩৮-আর এর নিকট ভারতের অভ্যন্তরে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী এস বি মুখার্জী । উভয় দেশের কমান্ডিং অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিএসএফ কর্তৃক জানানো হয় উল্লেখিত ঘটনার সাথে ০৭ জন বাংলাদেশী নাগরিক জড়িত রয়েছে ।এখানে উল্লেখ্য গোপন তথ্য অনুযায়ী জানা যায় যে, উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা সকলেই ভারতীয় গরু ব্যবসায়ী। পরিশেষে সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সম্পন্ন হয়।

No comments:

Post a Comment