গত ০৯ নভেম্বর ২০১৬ তারিখ দুপুর
১২ টা ৩০ মিনিটের সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির টহল
কমান্ডারের নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর কাঠাল বাড়ী মাঠের
মধ্য হতে ভারতীয় কীটনাশক পাউডার ১৬ প্যাকেট, সুমি প্রিন্ট কীটনাশক ৩ বোতল, লেনো কীটনাশক ৩ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয়
কীটনাশক এর সর্বমোট আনুমানিক মূল্য-৫,৬০০/- (পাঁচ হাজার ছয়শত) টাকা মাত্র।
গত ০৯ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ৬ টা ৩০ মিনিটের সময় ৫৮
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল কমান্ডারের নেতৃত্বে
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠের মধ্য হতে ২২.৫ কেজি ভারতীয় সিটি
গোল্ডের চেইন আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় সিটি গোল্ড চেইনের আনুমানিক মূল্য-১,৩৫,০০০/-
(একলক্ষ পয়ত্রিশ হাজার) টাকা মাত্র।


No comments:
Post a Comment