Tuesday, November 15, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১৫ নভেম্বর ২০১৬



অদ্য ১৫ নভেম্বর ২০১৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা মালুপাড়া হতে ভারতীয় ৩টি গরু  আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা মাত্র।

গত ১৪ নভেম্বর ২০১৬ তারিখ রাত ১০টা ৪৫ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার এর নেতৃত্বে চুযাডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর আম বাগান হতে ভারতীয় মদ ২৩ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৩৪,৫০০/- (চয়ত্রিশ হাজার পাঁচশত ) টাকা মাত্র।

 

No comments:

Post a Comment