অদ্য ১৫ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ১১ টা ৩৫ মিনিট হতে
১১টা ৫০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় বাঘাডাংগা বাজার মোড় নামক
স্থানে গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ,
প্রতিবেশী দেশ থেকে গরু না আনা, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম রোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান বন্ধ
এ ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান
করেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এবং উক্ত সভায় উপস্থিত
ছিলেন অত্র ব্যাটালিয়নের পলিয়ানপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এবং ৬নং ইউনিয়নের মেম্বারগন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় স্থানীয় আনুমানিক ৩০০-৩৫০ জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment