শুন্য ।
Sunday, January 31, 2016
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ৩১ জানুয়ারি ২০১৬
অদ্য ৩১
জানুয়ারি ২০১৬ তারিখ ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্রীনাথপুর
বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মোঃ আবু
বক্কর সিদ্দিক এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া কাঁচা রাস্তায় টহল চলাকালীন ০২ (দুই) জন লোক মটর
সাইকেল যোগে যাওয়ার সময় টহল দল চ্যালেঞ্জ করলে মটর সাইেকল ফেলে হাতে রক্ষিত ব্যাগ নিয়ে পালিয়ে
যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক পরিত্যাক্ত অবস্থায় বাংলাদেশী ফ্রীডম রানার
এফ-১০০-৬-এ সিডিআই মটর সাইকেল ০১ টি জব্দ করতে সক্ষম হয়। উক্ত জব্দকৃত মটর সাইকেল
দর্শনা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মটর সাইকেল এর
আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা।
Saturday, January 30, 2016
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ৩০-০১-২০১৬
অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিট হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৫-আর এর নিকট শূন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী গেট ক্যাম্প কমান্ডার এসআই হনুমানা রাম । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া, অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না করে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
Friday, January 29, 2016
Thursday, January 28, 2016
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২৮-০১-২০১৬
অদ্য ২৮ জানুয়ারি
২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১ টা ১০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৪০-আর
এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালেরপাড় নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কাদের এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্প কমান্ডার
এস আই অবয় খাঁ । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না করে সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৮ জানুয়ারি ২০১৬
গত ২৭ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের খোসালপুর মাঠ হতে ভারতীয় অফিসার চয়েজ মদ ১০ বোতল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র।
Tuesday, January 26, 2016
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৬ জানুয়ারি ২০১৬
অদ্য ২৬
জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮
বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্যামকুড় বিওপির টহল দল কর্তৃক নায়েব
সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের
মেহগনি বাগান হতে পরিত্যাক্ত অবস্থায়
০১ (এক) টি ভারতীয় বাজাজ ডিস কভার মটর সাইকেল ১২৫ সিসি জব্দ করতে সক্ষম হয়। উক্ত
জব্দকৃত মটর সাইকেল দর্শনা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত
মটর সাইকেল এর আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা।
Subscribe to:
Posts (Atom)




