Saturday, January 30, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ৩০-০১-২০১৬


অদ্য ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিট হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৫-আর এর নিকট শূন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী গেট ক্যাম্প কমান্ডার এসআই হনুমানা রাম । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া, অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না করে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।   
 

No comments:

Post a Comment