অদ্য ১৫ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর হাবিলদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘোষপাড়া গ্রামের ঘোষপাড়া নামক স্থান হতে ০৬ (ছয়) টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত গরু কাষ্টমে জমা এবং অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
No comments:
Post a Comment