গত ২২ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ৪ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ
এর বাঘাডাংগা বিওপির টহল দল কর্তৃক নায়েব সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ
জেলার মহেশপুর উপজেলার হঠাৎপাড়া গ্রামের হঠাৎপাড়া বাগানের
মধ্যে হতে ০১ (এক) টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত গরু কাষ্টমে জমা
করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পয়তাল্লিশ
হাজার) টাকা।

No comments:
Post a Comment