অদ্য ২৬
জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮
বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্যামকুড় বিওপির টহল দল কর্তৃক নায়েব
সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের
মেহগনি বাগান হতে পরিত্যাক্ত অবস্থায়
০১ (এক) টি ভারতীয় বাজাজ ডিস কভার মটর সাইকেল ১২৫ সিসি জব্দ করতে সক্ষম হয়। উক্ত
জব্দকৃত মটর সাইকেল দর্শনা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত
মটর সাইকেল এর আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা।

No comments:
Post a Comment