Sunday, January 31, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ৩১ জানুয়ারি ২০১৬



অদ্য ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্রীনাথপুর বিওপির  নিয়মিত টহল দল হাবিলদার মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া কাঁচা রাস্তায় টহল চলাকালীন ০২ (দুই) জন লোক মটর সাইকেল যোগে যাওয়ার সময়  টহল দল চ্যালেঞ্জ করলে মটর সাইেকল ফেলে হাতে রক্ষিত ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক পরিত্যাক্ত অবস্থায় বাংলাদেশী ফ্রীডম রানার এফ-১০০-৬-এ সিডিআই মটর সাইকেল ০১ টি জব্দ করতে সক্ষম হয়। উক্ত জব্দকৃত মটর সাইকেল দর্শনা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মটর সাইকেল এর আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা।

No comments:

Post a Comment