Monday, January 25, 2016

মতবিনিময় সভা ২৫ জানুয়ারি ২০১৬



অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ৪ টা হতে ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ সীমান্ত অতিক্রম রোধে  স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাংগা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচানা সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আতিয়ার রহমান। নেপা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাসির উদ্দিন, মোঃ আলাউদ্দিন মাষ্টার এবং বিল্লাল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় আনুমানিক ৮০-৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment