অদ্য ১৮ জানুয়ারি ২০১৬
তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে ১০টা ৫০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধিনস্থ শ্রীনাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য
পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য
শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সরিষাঘাটা নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচানা সভায় বক্তব্য প্রদান
করেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম । বর্ণিত সভায় সরিষাঘাটা
মসজিদের ইমাম মোঃ আঃ রহিম এবং শ্যামকুড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম
মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় আনুমানিক ১০০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment