অদ্য ২৮ জানুয়ারি
২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১ টা ১০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৪০-আর
এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালেরপাড় নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কাদের এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্প কমান্ডার
এস আই অবয় খাঁ । উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না করে সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment