গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ ফেব্রুয়ারি
২০১৭ তারিখ সকাল ৬টা ৩০ মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ
ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার কাজী আব্দুল মতিন এর নেতৃত্বে টহলদল কর্তৃক
চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেইন পিলার-৭১হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে মাধবখালী মাঠের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ১০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৪৩,৬০০/-
(তেতাল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
Tuesday, February 28, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি
২০১৭ তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ যাদবপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল কর্তৃক ঝিনাইদহ
জেলার মহেশপুর উপজেলার মেইন পিলার-৪৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর
মাঠের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ভারতীয় ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৯৪,৮০০/- (চুরানব্বই হাজার আটশত) টাকা মাত্র।
Saturday, February 25, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি
২০১৭ তারিখ বিকাল ৫টার সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ ধোপাখালী বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নুর আমিন এর নেতৃত্বে টহলদল কর্তৃক চুয়াডাংগা
জেলার জীবননগর উপজেলার মেইন পিলার-৭১/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে মাধবখালী মাঠের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-১৮,০০০/- (আঠার হাজার) টাকা মাত্র।
Friday, February 24, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ইং
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি
২০১৭ তারিখ রাত ৮টা ২৫ মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ
নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিউল আলম এর নেতৃত্বে টহলদল কর্তৃক
চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেইন পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া আমবাগান নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৫৮,৫০০/- (আটান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি ২০১৭
তারিখ সকাল ১১টা ৫০ মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ নতুনপাড়া বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ হাবিবুর
রহমান এর নেতৃত্বে টহলদল কর্তৃক চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেইন পিলার-৬৫/৪-এস
হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া আমবাগান নামক স্থান হতে
পরিত্যক্ত অবস্থায় ৩৫ কেজি ভারতীয় ঝুমতুলা ও প্লাষ্টিক বস্তা ৪টি আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় তুলা ও প্লাষ্টিক বস্তার আনুমানিক মূল্য-১৪,০৪০/- (চৌদ্দ হাজার
চল্লিশ) টাকা মাত্র। আটককৃত ভারতীয় তুলা ও প্লাষ্টিকের বস্তা চুয়াডাংগা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হবে।
Wednesday, February 22, 2017
ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও থানায় হস্তান্তর প্রসংগে তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭
গত ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ দুপুর ২টার সময় অত্র ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার পিলার নম্বর ৬০/১৩২-আর এর হতে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে নয়াপাড়া নামক
স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ তাজিম মল্লিক (১৪), পিতা-আজানুর মল্লিক, গ্রাম+পোঃ শ্যামকুড়,
থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ বিএসএফ কর্তৃক ধৃত হয় এবং অদ্য সন্ধ্যা ৬টার সময় অত্র
ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার ও প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ
এর পাখিউড়া কোম্পানীর মধ্যে কোম্পানী কমান্ডারের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত
বাংলাদেশী নাগকরিককে ফেরত আনা হয়। এছাড়াও অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক
বিকাল ৪টার সময় বাংলাদেশী নাগরিক মোঃ তরিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ ইউনুস আলী, গ্রাম+পোঃ
শ্যামকুড়, থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ অবৈধভাবে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে
ভারত হতে বাংলাদেশে ফেরত আসার সময় মেইন পিলার নম্বর ৬০/১২১-আর হতে ১০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে শ্যামকুড় পশ্চিমপাড়া নামক স্থান হতে শ্যামকুড় বিওপির টহলদল কর্তৃক নিম্নবর্ণিত
মালামালসহ আটক করা হয়। (১) সিমফনি মোবাইল-০১ টি । (২) বাংলাদেশী সিমকার্ড ০১ টি।
(৩) ভারতীয় সিমকার্ড ০১ টি। নগদ অর্থ-১৫০/- (একশত পঞ্চাশ) টাকা। উল্লেখ্য যে, উক্ত
নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা অবৈধভাবে ভারত হতে গরু আনার উদ্দেশ্যে
ভারতে প্রবেশ করেছিল। উক্ত নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ
পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে।
Subscribe to:
Posts (Atom)





