গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি
২০১৭ তারিখ রাত ৮টা ২৫ মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ
নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিউল আলম এর নেতৃত্বে টহলদল কর্তৃক
চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেইন পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া আমবাগান নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৫৮,৫০০/- (আটান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র।

No comments:
Post a Comment