Saturday, February 18, 2017

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারনে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনয়ন ও থানায় হস্তান্তর প্রসংগে তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭



অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ১টা ৩০ মিনিট এর সময় অত্র ব্যাটালিয়নের জুলুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিলার নম্বর ৫১/৭-এস এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠকের মাধ্যমে নিম্নবর্নিত বাংলাদেশী নাগরিকদের গ্রহন করা হয়। (১) বিশ্বজিৎ বিশ্বাস (১৭), পিতা-দুলাল বিশ্বাস, গ্রাম + পোষ্ট- রয়ের বাজার, থানা-শৈলকুপা ও জেলা- ঝিনাইদহ। (২) ঝর্না বিশ্বাস (১৬), পিতা- সরজিত বিশ্বাস,  গ্রাম- কেষ্টাপুর, পোষ্ট- রায়ের বাজার, থানা- শৈলকুপা ও জেলা ঝিনাইদহ । (৩) রুমা সরকার (১৬), পিতা- হিরালাল সরকার, গ্রাম- হবিসকুল, পোষ্ট + থানা-নবাবগঞ্জ ও জেলা-ঢাকা।বর্ণিত নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা পড়াশুনা ও চিকিৎসার জন্য অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত ৩টার সময় ভারতে প্রবেশ করলে প্রতিপক্ষ ১ ব্যাটালিয়ন বিএসএফ এর রনঘাট ক্যাম্পের টহল দল আটক করে। উক্ত নাগরিকদের  অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


1 comment:

  1. The Casino | New Jersey, UNITED STATES - JTA Hub
    › casinos › kansas-nj-gany › casinos › 영천 출장안마 kansas-nj-gany A slot machine, or table 논산 출장마사지 games, has become a household name. 춘천 출장샵 Players who 의왕 출장샵 play at casinos, such as Super Lotto and Wheel of Fortune, and other 전라북도 출장안마 table games, enjoy playing

    ReplyDelete