Wednesday, February 22, 2017

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও থানায় হস্তান্তর প্রসংগে তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭



গত ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ দুপুর ২টার সময় অত্র ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিলার নম্বর ৬০/১৩২-আর এর হতে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে নয়াপাড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ তাজিম মল্লিক (১৪), পিতা-আজানুর মল্লিক, গ্রাম+পোঃ শ্যামকুড়, থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ বিএসএফ কর্তৃক ধৃত হয় এবং অদ্য সন্ধ্যা ৬টার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার ও প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া কোম্পানীর মধ্যে কোম্পানী কমান্ডারের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগকরিককে ফেরত আনা হয়। এছাড়াও অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ৪টার সময় বাংলাদেশী নাগরিক মোঃ তরিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ ইউনুস আলী, গ্রাম+পোঃ শ্যামকুড়, থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ অবৈধভাবে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে ফেরত আসার সময় মেইন পিলার নম্বর ৬০/১২১-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় পশ্চিমপাড়া নামক স্থান হতে শ্যামকুড় বিওপির টহলদল কর্তৃক নিম্নবর্ণিত মালামালসহ আটক করা হয়। (১) সিমফনি মোবাইল-০১ টি । (২) বাংলাদেশী সিমকার্ড ০১ টি। (৩) ভারতীয় সিমকার্ড ০১ টি। নগদ অর্থ-১৫০/- (একশত পঞ্চাশ) টাকা। উল্লেখ্য যে, উক্ত নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা অবৈধভাবে ভারত হতে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। উক্ত নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

No comments:

Post a Comment