গোপন
সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট
এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ ধোপাখালী বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ নুর আমিন এর নেতৃত্বে টহলদল কর্তৃক চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার
মেইন পিলার-৭১ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী নামক স্থান হতে
মোঃ সাগর মিয়া (২৬), পিতা- মোঃ ইসমাইল হোসেন, গ্রাম- রাজাপুর, পোষ্ট- ধোপাখলী,
থানা- জীবননগর ও জেলা- চুয়াডাঙ্গাকে ৭৬ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-১,১৪,০০০/- (এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা
মাত্র।উল্লেখ্য যে, ধৃত আসামীকে চুয়াডাংগা জেলার জীবননগর থানায় সোপর্দ করার
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:
Post a Comment