Tuesday, February 21, 2017

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল এবং মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭



অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ বিকাল ৫টা হতে ৬টা ০৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ  জুলুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার মহেশপুর, ৭,৮ ও ৯ নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউপি মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৪০০-৪৫০ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে যেতে না পারে সে ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

No comments:

Post a Comment