Sunday, July 31, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ৩১ জুলাই ২০১৬



অদ্য ৩১ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৩ টা হতে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার  নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ মকবুল হোসেন, ৪নং স্বরুপপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু বক্কর মন্ডল এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেকান্দর আলী । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Saturday, July 30, 2016

বিজিবি-বিএসএফ এর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক তারিখ ৩০ জুলাই ২০১৬



অদ্য ৩০ জুলাই ২০১৬ তারিখ সকাল ১০ টা ৪০ মিনিট হতে ১১টা র্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হাওলদার পাড়া নামক স্থানে বিজিবি এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর ফতেহপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিজয় দত্ত। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ৩০ জুলাই ২০১৬


অদ্য ৩০ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর ঈদগাহ মাঠ নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম এবং সীমা্ন্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিক মন্ডল । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ৩০ জুলাই ২০১৬



গত ২৯ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিট হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাট বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রহিম এবং সরিষাঘাট বাজার জামে মসজিদের ঈমাম মোঃ আলী আহম্মেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ৩০ জুলাই ২০১৬


গত ২৯ জুলাই ২০১৬ তারিখ সকাল ৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়েশপুর কুলাপাড়া নামক স্থান হতে ০৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মদগুলির আনুমানিক মূল্য-১০,৫০০/- (দশ হাজার পাচশত) টাকা মাত্র। আটককৃত মদগুলি চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।