অদ্য ১৫ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর হাইস্কুল মাঠে নারী
ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় বক্তব্য রাখেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন,
৪নং সীমান্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ইস্রাফিল হোসেন এবং গয়েশপুর সরকারী
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মোঃ শাহ আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment