অদ্য ১১ জুলাই ২০১৬ তারিখ দুপুর ১টা হতে ১টা ২০ পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬০/১২০-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড়
পশ্চিমপাড়া নদীরকূল নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া কোম্পানীর কোম্পানী
কমান্ডার
এসি এসকে মুর্খাজি । উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান
প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে
শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment