১০ জুলাই ২০১৬ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১১ টা ৩০ পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩০-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া কোম্পানীর কোম্পানী কমান্ডার ইনস্পেক্টর সুলতান সিংহ। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
১০ জুলাই ২০১৬
তারিখ দুপুর ২ টা ৩০ মিনিট হতে ২ টা ৩০ পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর
কোম্পানীর আওতাধীন বাগাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৭-আর এর
নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গুনার মাঠ নামক স্থানে বিএসএফ এর আহব্বানে
কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র
পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কুমারীপাড়া বিএসএফ
ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার এস আই সুকান্দার সিংহ। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা
বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয়
পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।


No comments:
Post a Comment