অদ্য ২৩ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৫ টা হতে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়
মাঠে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন,
গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাহেব আলী এবং মোঃ রেজু মন্ডল, মাতাব্বর
গয়েশপুর বাজার।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment