গত ২৯ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিট হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাট বাজার নামক
স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী,
মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর
রহিম এবং সরিষাঘাট বাজার জামে মসজিদের ঈমাম মোঃ আলী আহম্মেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment