অদ্য ৩০ জুন ২০১৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট হতে ৪টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাঙ্গা পশ্চিমপাড়া নামক স্থানে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার
রোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাঙ্গা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু
তাহের, নেপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ
সাদেকুল ইসলাম এবং ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাসির উদ্দিন। এছাড়াও উক্ত সভায় স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment