গত ২৩ জুলাই ২০১৬ তারিখ সকাল ১০ টা হতে ১০টা ২০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের নতুনপাড়া
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৬/২-এস এর নিকট চুয়াডাংঙ্গা জেলার জীবননগর
উপজেলার নতুনপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপির
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহবুবুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ এর বানপুর কোম্পানীর কোম্পানী
কমান্ডার এ এস আই ঝুমা খান। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার,
সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার
লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment