১। অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ বিকাল ০৪ টা হতে ০৪
টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক
দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম
প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কুসুমপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব
আলী, স্বরুপপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্বর এবং কুসুমপুর জামে
মসজিদের ইমাম মোঃ ইব্রাহীম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২। অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫
টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকায় গয়েশপুর হাইস্কুল মাঠে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, গয়েশপুর
ফোরকানীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ ইদ্রিস আলী, গয়েশপুর বড় জামে মসজিদের
ইমাম মোঃ ইস্রাফিল এবং ৪ নং সীমান্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহেব আলী
মাষ্টার। এছাড়াও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment