Saturday, July 30, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ৩০ জুলাই ২০১৬


অদ্য ৩০ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর ঈদগাহ মাঠ নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গয়েশপুর বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম এবং সীমা্ন্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিক মন্ডল । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment