Saturday, July 16, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ১৬জুলাই ২০১৬



অদ্য ১৬ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপি‌র দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে  নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কুসুমপুর বিওপির বিওপি  কমান্ডার সুবেদার মোঃ মকবুল হোসেন, ৫নং স্বরুপপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু বক্কর, ৫নং স্বরুপপুর ইউনয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ এনামুল হক এবং স্বরুপপুর   সরকারী উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment